ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে বলেন, দেশের অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নে ধারাবাহিকভাবে আরও কঠোর, সমন্বিত ও লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে।
অবৈধ প্রবাসী
মালদ্বীপে কাগজপত্র ছাড়া বসবাসরত বাংলাদেশিদের বৈধকরণের সুযোগ দিয়েছে দেশটির সরকার। ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে এপ্রিলের ২ তারিখ পর্যন্ত।
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে অবৈধ বসবাস, শ্রম ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে।
ওমান সরকার দেশটিতে অবৈধভাবে বসবাসরত বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিতে ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরও পাঁচ মাস বাড়িয়েছে।
সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২১ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। তাদের মধ্যে সাড়ে ৮ হাজারের বেশি প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৯ হাজার ৮৩১ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ১৯ হাজার ৮৩১ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।